প্রীতি ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর মঞ্চ ছিল অবশ্য স্যান নিকোলা। স্বাগতিক ইতালির মুখোমুখি হয়েছিল যে ইউরো রানার্স আপ ফ্রান্স। ঘরের মাঠের টুর্নামেন্টে হতাশ হওয়া ফরাসিরাই নিজেদের শ্রেষ্ঠত্বের পতাকা উড়িয়েছে ইতালির মাঠে গিয়ে। ফিরেছে ৩-১ গোলের জয় নিয়ে।
ইউরোর ফাইনালে অতিরিক্ত সময়ে পর্তুগালের বিপক্ষে হারের পর ইতালির ম্যাচ দিয়েই নতুন মিশন শুরু করেছে ফ্রান্স। আন্থনি মার্সিয়াল, অলিভিয়ের জিরদ ও লেভিন কুরজাওয়ার লক্ষ্যভেদে সেই মিশনটা দারুণভাবেই শুরু হয়েছে ‘লে ব্লুজ’দের। মার্সিয়ালের লক্ষ্যভেদে ১৭ মিনিটে সফরকারীরা এগিয়ে গেলেও মিনিট চারেক পর ইতালিকে সমতায় ফেরান গ্রাজিয়ানো পেল্লে। যদিও লিড নিতে সময় লাগেনি ফরাসিদের, ২৮ মিনিটে আবার এগিয়ে যায় জিরদের গোলে। আর ৮১ মিনিটে কুরজাওয়া জাল খুঁজে পেলে ইতালির মাঠ থেকে জয় নিয়ে ফেরে ফ্রান্স।
জিতেছে স্পেনও। বেলজিয়ামকে তাদেরই মাঠে হারিয়েছে লা রোজারা। দুটো গোলই করেছেন দাভিদ সিলভা। হেরে গেছে অবশ্য নেদারল্যান্ডস। ইউরোর মূল পর্বে জায়গা না পাওয়া ডাচরা ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে গ্রিসের বিপক্ষে।
/আরকে/