এ কি লজ্জা বার্সার!

FC-Barcelona-v-Deportivo-Alavesসেই ২০০০ সালে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়েছিল দেপোর্তিভো আলাবেস। তাই ইতিহাস হয়ে থাকা সেই ম্যাচটির পুনরাবৃত্তি চাইছিল না জায়ান্ট বার্সেলোনা। কিন্তু শনিবার সেই একই ঘটনা ঘটিয়ে বার্সাকে লজ্জা দিয়ে তারা ম্যাচটি জিতে নিয়েছে ২-১ গোলে!

ন্যু ক্যাম্পে অতিথিরা গোলের দেখা পায় প্রথমার্ধেই। ৩৯ মিনিটে জালে বল জড়ান ডেইভেরসন। তবে বিরতির পর ৪৬ মিনিটে সমতায় ফেরে কাতালানরা। নেইমারের কর্নার থেকে হেডে গোলটি করেন ম্যাথিউ।

সমতায় ফিরলেও বার্সাকে আবারও গোল হজম করিয়ে ছাড়ে নতুন করে লিগে জায়গা পাওয়া আলাবেস। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইবাই।

শুরুতে প্রাণভোমরা মেসি ও সুয়ারেস ছিলেন না। তবে যখন নামলেন তখন বার্সার হয়ে তেমন কিছুই উপহার দিতে পারেননি।

লিগে দুই জয়ের পর তৃতীয় ম্যাচে হারের মুখ দেখলো বার্সা। এরফলে শুরুতেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান রিয়াল মাদ্রিদের কাছে হারালো এনরিকের শিষ্যরা।

শনিবার এরআগে রিয়াল মাদ্রিদ ৫-২ গোলে হারিয়েছে ওসাসুনাকে। যেখানে গোল করেছেন চোট কাটিয়ে দলে ফেরা ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোর পর দলের বাইরেই ছিলেন পর্তুগিজ এই তারকা।

/এফআইআর/