ম্যাচের পর শিষ্যদের কাছ থেকে নিজের বাড়তি চাওয়া বলতে গিয়ে মরিনহো বলেছেন, ‘প্রথমার্ধে আমাদের সেরকম অভিষ্ট কোনও লক্ষ্য ছিল না।’
শিষ্যদের কাছে নিজের চাওয়া চাইলেও তাদের পারফরম্যান্সে পুরোপুরি নাখোশ নন তিনি, ‘আমি খারাপ বলছি না। তবে ম্যাচ জেতার জন্য যেরকম উচ্চাকাঙ্ক্ষা দরকার সেটি ছিল না।’
এমন ম্যাচের পর মরিনহোর হতাশ হওয়াটাই স্বাভাবিক। নিজের মুখে সেটি স্বীকারও করে নেন তিনি, ‘অবশ্যই। আমি সব সময়ই ওদের কাছ থেকে আরও বেশি লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা প্রত্যাশা করি।’
বলা হচ্ছে টানা খেলায় ক্লান্তিজনিত অবসাদই এমন পারফরম্যান্সের কারণ। তবে মরিনহোর কাছে কিন্তু এর ব্যাখ্যা ভিন্ন। শুনুন তার মুখেই, ‘আমরা পেশাদার। তাই অজুহাতের কোনও কিছুই দাঁড় করাবো না। তারা সবাই ফিট আছে আর থাকতেই হবে। একই সঙ্গে মানসিকভাবেও শক্ত হতে হবে।’
/এফআইআর/