শেখ জামালের নতুন কোচ স্টিফান হ্যানসন

নতুন কোচ এনেছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি। কোচ হিসেবে সুইডেনের স্টিফান হ্যানসনকে নিয়োগ দিয়েছে তারা। নতুন দায়িত্ব নিতে আজ রবিবার রাত ১০টায় ঢাকায় নামবেন স্টিফান। আর কালকেই ক্লাবের গুরুত্বপূর্ণ খেলা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ছয়টি রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে অন্য তিনটি দলের সঙ্গে শীর্ষে আছে শেখ জামাল। মৌসুমের শুরুতে তাদের কোচ ছিলেন শফিকুল ইসলাম মানিক। তবে এএফসি কাপ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে দল প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় চাকরি হারান মানিক। এরপর শোনা গিয়েছিল সাবেক সফল কোচ নাইজেরিয়ার জোসেপ আপুসি আবার দায়িত্ব নিচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি, দায়িত্ব নিচ্ছেন নতুন কোচ হ্যানসন।

উল্লেখ্য, সুইডেন, নরওয়ে, ডেনমার্কসহ বিভিন্ন দেশে ক্লাব কোচিং করিয়েছেন হ্যানসন। এছাড়া উপমহাদেশে মিয়ানমার অনূর্ধ্ব-২৩ দলকে কোচিং করার অভিজ্ঞতাও তার রয়েছে।

/আরএম/এফআইআর/