‘এমএসএন’এর ধারে কাছেও নেই ‘বিবিসি’

 

B8889GKL5D9K0005গ্যারেথ বেল সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার পর স্প্যানিশ মিডিয়া ‘আদর’ করে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের নাম দিয়েছিল ‘বিবিসি’। ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজিমা ও বেলের নামের প্রথম অক্ষর দিয়ে গড়া ‘বিবিসি’। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনারও তো অমন কিছু চাই। সে কারণেই কিনা লুই সুয়ারেসকে এনে বানিয়ে ফেলে ‘এমএসএন’। তখন থেকেই বার্সেলোনা-রিয়ালের সঙ্গে লড়াই শুরু ‘এমএসএন’ বনাম ‘বিবিসি’র। সেই লড়াইয়ে বার্সেলোনার আক্রমণত্রয়ীর সঙ্গে পেরে উঠেনি রিয়ালের ত্রিফলা। চলতি মৌসুমেও যেমন বেল-বেনজিমা-ক্রিস্তিয়ানো ধারে কাছেও নেই মেসি-সুয়ারেস-নেইমারের।


২০১৬-১৭ মৌসুম শুরু হয়েছে সবে। এখনই কোনও সিদ্ধান্তে আসা কঠিন। তবে এখন পর্যন্ত যে অবস্থা, তাতে ‘এমএসএন’-এর দাপটের সামনে অসহায় ‘বিবিসি’। বার্সেলোনার আক্রমণত্রয়ীর লক্ষ্যভেদ যেখানে ১৭, সেখানে রিয়ালের বিশ্বসেরা আক্রমণভাগ করেছে মোটে ৫ গোল! ‘এমএসএন’-এর ১৭ গোলের পথে মেসির লক্ষ্যভেদ ৮বার, ৭ গোল করেছেন সুয়ারেস আর নেইমারের গোল সংখ্যা ২। বিপরীতে ‘বিবিসি’র ৫ গোলে রোনালদো ও বেলের অবদান দুটি করে, আর একবার লক্ষ্যভেদ করেছেন বেনজিমা।
রিয়ালের আক্রমণত্রয়ী অবশ্য খুব বেশি একসঙ্গে খেলার সুযোগ পায়নি। চোট ও জাতীয় দলে খেলার কারণে তিন জনের মাঠে থাকা হয়েছে খুব কম সময়। অবশ্য বার্সেলোনাও যে তাদের ত্রিফলাকে পেয়েছে এমন নয়, চোটের কারণে মেসিকে পাওয়া যায়নি, নেইমার আবার দেরী করে যোগ দিয়েছেন দলের সঙ্গে।
যাইহোক, মৌসুমের শুরুর দিকে এগিয়ে ‘এমএসএন’, দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে!
/কেআর/