এর আগেও ‘শান্তির ম্যাচ’ নামে প্রদর্শনী ফুটবলের আয়োজন করেছে পোপের ফাউন্ডেশন। এবার তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল ম্যারাডোনাকে। আর্জেন্টাইন কিংবদন্তি সেটা গ্রহণও করেছেন। আর তাতে নিজের অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছেন এই বলে, ‘১২ অক্টোবর শান্তির ম্যাচের আমন্ত্রণ পেয়েছি আমি। মানুষজনের সঙ্গে আমিও কিছুটা অবদান রাখার চেষ্টা করব।’
ম্যারাডোনার আগেই এই ম্যাচে নিজেদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের দুই কিংবদন্তি রোনালদো ও রোনালদিনহো। থাকছেন আর্জেন্টিনার হের্নান ক্রেসপোও। রোমের অলিম্পিক স্টেডিয়ামের ম্যাচটি পোপের ‘স্কুলস ফর এনকাউন্টার’ ফাউন্ডেশনের দ্বিতীয় আয়োজন। খেলাধুলা, শিল্পকলা ও শিক্ষায় শিশুদের উন্নয়নে কাজ করে ফাউন্ডেশনটি।
/কেআর/