তত্তিকে মেসির জন্মদিনের শুভেচ্ছা



402বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ফ্রান্সেস্কো তত্তি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও রোমার জার্সি গায়ে এখনও ‘তরুণ’ ইতালিয়ান ফরোয়ার্ড। আজ (মঙ্গলবার) ৪১-এ পা রাখলেন তিনি। অভিজ্ঞ এই তারকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তবে সবার মাঝে ‘বিশেষ’ হয়ে উঠেছে হয়তো একটি ভিডিও বার্তা। ইতালিয়ান তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন যে লিওনেল মেসি।
এই মুহূর্তে চোট কাটিয়ে সেরে উঠার কাজ করছেন মেসি। লক্ষ্য দ্রুত মাঠে ফেরার। এই মিশনের কাজ করার ফাঁকে তত্তিকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন ভিডিও বার্তায়। যেখানে ইতালিয়ান ফরোয়ার্ডের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে মেসি বলেছেন, ‘আশা করছি দারুণ একটা দিন কাটবে। সুন্দর এই দিনে তোমাকে বলতে চাই প্রথম দেখা হওয়ার মুহূর্ত থেকে তুমি আমাকে মুগ্ধ করেছো। শুভ কামনা রইল, আশা করছি সামনের আরও কয়েক বছর খেলতে দেখবো তোমাকে।’
/কেআর/