হ্যাটট্রিকে রোনালদোর জবাব

cristiano-ronaldo-alaves-real-madrid-laliga-29102016_lpo06psnw0gc1otgf63zxh08iবেশ কয়েক দিন ধরেই গোল পাচ্ছিলেন না রোনালদো। সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছিলেন! তাই আর চুপ থাকতে পারলেন না আলাভেসের বিপক্ষে। তার হ্যাটট্রিকে ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

যদিও ম্যাচ শুরুর ৭ মিনিটেই গোল হজম করতে হয়েছিল রিয়ালকে। গোলটি করেছিলেন সেপ্টেম্বরে বার্সার বিপক্ষে স্কোর করা ডেইভেরসন। 

কিন্তু জিদানের আস্থার প্রতিদান দিতে ১৭, ৩৩ ও ৮৮ মিনিটে প্রতিপক্ষের জাল কাঁপান রোনালদো। ৮৪ মিনিটে অপর গোলটি করেন মোরাতা।

এই জয়ের মধ্য দিয়ে লিগ টেবিলের শীর্ষেই অবস্থান রিয়ালের। তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ। ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বার্সেলোনা।

/এফআইআর/