খেলার ১৩ মিনিটে সুজন বিশ্বাস এগিয়ে দেন বারিধারাকে। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করে নিজের হিসাবের খাতা খোলেন বিপিএলের মধ্যবর্তী রেজিস্ট্রেশনে ঢাকায় আসা লিওনার্দো। মাঝমাঠে রাসেলের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে তিনি দুই ডিফেন্ডার ও আগুয়ান গোলরক্ষক জিয়াকে টপকে করেন গোলটি। ৮৫ মিনিটে লিওনার্দোকে বক্সের ভেতরে ফাউল করেন গোলরক্ষক জিয়া। তাতে পেনাল্টি পায় উত্তর বারিধারা, স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি লিওনার্দো।
১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বারিধারা এখন একাদশ স্থানে। আর ১২ দলের মাঝে ৮ পয়েন্ট নিয়ে রাসেল পড়লো সবার নিচে।
/আরএম/কেআর/