মেসি-রোনালদো-নেইমারদের নিয়ে ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা

fifa 23আলাদা হয়ে গেছে ফিফা ও ব্যালন ডি’অর। এই বছরের শুরুর দিকে চুক্তি শেষ হয়ে যাওয়ার এবার বিশ্বসেরা খেলোয়াড় বেছে নেমে তারা আলাদাভাবে। ব্যালন ডি’অর আগেই ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে, ফুটবলের সর্বোচ্চ সংস্থাও এবার প্রকাশ করলো ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা। যেখানে প্রত্যাশামতোই আছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমারের মতো বর্তমান সময়ের সেরা খেলোয়াড়রা।

সামনের বছরের ৯ জানুয়ারি ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণার আগে অবশ্য তালিকাটা ছোট হয়ে আসবে আরও। ২ ডিসেম্বর চূড়ান্ত তিনজনের যে তালিকা প্রকাশ করা হবে, সেটা নির্বাচনে ভোট দিতে পারবেন ফুটবল ভক্তরাও। বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে ৫০ শতাংশ ভোট আসবে ফিফার সদস্যভুক্ত দেশের জাতীয় দলের খেলোয়াড় ও অধিনায়কের মাধ্যমে। আর বাকি ৫০ শতাংশে থাকবে ফুটবল ভক্তদের অনলাইন ভোট এবং বিশ্বের প্রায় ২০০ দেশের সাংবাদিকদের রায়।

সংক্ষিপ্ত ২৩-এ আছেন যারা :

সের্হিয়ো আগুয়েরো, গ্যারেথ বেল, জিয়ানলুইজি বুফন, ক্রিস্তিয়ানো রোনালদো, কেভিন ডি ব্রুইন, আন্তোয়ান গ্রিয়েজমান, জ্লাতান ইব্রাহিমোভিচ, আন্দ্রেস ইনিয়েস্তা, এন’গোলো কাঁতে, টোনি ক্রোস, রবার্ত লেভানদোস্কি, রিয়াদ মাহারেজ, লিওনেল মেসি, লুকা মডরিচ, মানুয়েল নয়ার, নেইমার, মেসুত ওয়েজিল, দিমিত্রি পায়েত, পল পগবা, সের্হিয়ো রামোস, আলেক্সিস সানচেস, লুই সুয়ারেস, জেমি ভার্ডি। ফিফা ডটকম

/কেআর/