প্রিমিয়ার লিগের ‘২৫০০০তম গোল’ ইব্রাহিমোভিচের

 

ibrahimovicগোল খরায় ভুগছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফিরলেন রাজকীয়ভাবেই। প্রিমিয়ার লিগে গোলের পথে ফিরলেন যে তিনি দুইবার লক্ষ্যভেদ করে। শুধু কি গোল, তার পায়ের ছোঁয়ায় নতুন এক মাইলফলকও স্পর্শ করলো প্রিমিয়ার লিগ। সুইডিশ স্ট্রাইকারের লক্ষ্যভেদেই যে ইংলিশ লিগের ২৫০০০তম গোল পূরণ হলো রবিবার রাতে। রেকর্ডের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডও স্বস্তির জয় নিয়ে ফিরেছে সোয়ানসি সিটির মাঠ থেকে। পেয়েছে তারা ৩-১ গোলের জয়।

২৫ হাজার গোল থেকে রবিবার প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল ৮ গোল দূরে থেকে। আগের ম্যাচগুলোতে গোল সংখ্যা আরও কমে আসার পর সেটা পূরণ হয় ইব্রাহিমোভিচের লক্ষ্যভেদে। লিবার্টি স্টেডিয়ামে ম্যানইউকে এগিয়ে নেন পল পগবা। এর পর প্রিমিয়ার লিগের ২৫০০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইব্রাহিমোভিচ। ২১তম মিনিটে ওয়েইন রুনির পাস থেকে সেপ্টেম্বরের পর প্রথমবার লিগে গোলের দেখা পান প্যারিস সেন্ত জার্মেইয়ের সাবেক এই স্ট্রাইকার। ৩৩ মিনিটে রুনির পাস থেকে পরে আরও এবার জাল খুঁজে পেয়েছেন তিনি। ৬৯ মিনিটে স্বাগতিকরা এক গোল শোধ করলেও এড়াতে পারেনি হার।

এই জয়ে ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ম্যানইউ। আর ৫ পয়েন্ট নিয়ে সোয়ানসি থাকল ১৯তম স্থানে। গোল ডটকম

/কেআর/