খেলার ৫২ মিনিটে মিডফিল্ডার মাশুক মিয়া জনির গোলে এগিয়ে যায় মোহামেডান। কিন্তু চার মিনিট পর ফেনীর নাইজেরিয়ান মিডফিল্ডার উচে ফেলিক্স সমতা আনেন। আর কোনও গোল না হওয়াতে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
মোহামেডান ১৪ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। দশ পয়েন্ট নিয়ে ১২ দলের মাঝে ১১ নম্বরে আছে ফেনী।
/আরএম/এফএইচএম/