যে ক্লাবের সঙ্গে আত্মার সম্পর্ক মেসির, হঠাৎ কি এমন হলো যে ছেড়ে যাওয়ার খবর উঠে স্প্যানিশ মিডিয়ায়। ‘মার্কা’র দাবি ছিল, কর জটিলতার বোঝা আর বইতে না পারায় রাশিয়া বিশ্বকাপের পর বার্সেলোনা ছেড়ে যেতে পারেন মেসি। তাদের খবর ছিল, নতুন চুক্তি করতে রাজি নন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। কর ফাকির মামলায় মেসি ২১ মাস জেলের শাস্তি পাওয়ায় খবরটা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না একেবারে। এখন আবার ‘স্পোর্ত’-এর খবরটাও নিতে হচ্ছে আমলে। বার্সেলোনার ক্রীড়া দৈনিকটির দাবি, কাতালান ক্লাবটির ওপর প্রতিশোধ নিতেই মেসির ন্যু ক্যাম্প ছাড়ার ‘গুজব’ ছড়িয়েছে ‘মার্কা’। ২৫ অক্টোবর ‘মার্কা’র অ্যাওয়ার্ড অনুষ্ঠান বয়কট করেছিল বার্সেলোনা। সরাসরি পত্রিকার ওপর কোনও ক্ষোভ ছিল না স্প্যানিশ চ্যাম্পিয়নদের, তারা মূলত লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের কারণে যায়নি অনুষ্ঠানে।
ভ্যালেন্সিয়া ম্যাচে বার্সেলোনা খেলোয়াড়দের সঙ্গে স্বাগতিক সমর্থকরা বাজে আচরণ করলেও উল্টো দোষ পড়ে মেসিদের ওপর। তেবাস কঠিন সমালোচনা করেছিলেন বার্সেলোনার। লা লিগার এই সভাপতিকেই ‘ফেয়ার প্লে’ অ্যাওয়ার্ড দিয়েছে মার্কা। তাই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বার্সেলোনা। কাতালান ক্লাবটি উপস্থিত না হওয়ায় ‘মার্কা’ এখন মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে গুজব ছড়াচ্ছে বলে খবর ‘স্পোর্ত’-এর।
মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক হওয়ায় ‘মার্কা’ যে রিয়াল মাদ্রিদ ঘেষা, সেটা নতুন কোনও খবর নয়। সেই তাদের সঙ্গে বার্সেলোনার এমন আচরণ, ‘প্রতিশোধ’ নেওয়া গুজবটা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে একেবারে! স্পোর্ত
/কেআর/