লাতিন আমেরিকার বাছাই থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চার দল সরাসরি সুযোগ পাবে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে। পঞ্চম স্থানে থাকা দলেরও সুযোগ থাকবে, তবে সেই যোগ্যতার জন্য তাদের প্লে অফ ম্যাচ জিততে হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নদের বিপক্ষে। আপাতত আর্জেন্টিনা আছে এই প্লে অফ খেলার জায়গাতেই। ১২ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে মেসিদের জায়গা পঞ্চম স্থানে।
আর্জেন্টিনার বিপক্ষে হেরে যাওয়া কলম্বিয়া তিন থেকে নেমে গেছে ছয় নম্বরে। ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৪। আর তিন নম্বরে উঠে গেছে ইকুয়েডর। সমান ম্যাচে ২০ পয়েন্ট পাওয়া ইকুয়েডর দিনের আগে ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে ভেনিজুয়েলাকে। তাদের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ স্থানে রয়েছে চিলি, যারা ঘরের মাঠে উরুগুয়েকে হারিয়েছে ৩-১ গোলে। হারলেও ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই উরুগুয়ে। আর শীর্ষে যথারীতি ব্রাজিল। পেরুর বিপক্ষে এই রাউন্ডের ম্যাচ হারলেও ২০১৬ সালটা সেলেসাওরা শেষ করবে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে।
/কেআর/