বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সালের জুন পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন মেসি। কিন্তু কয়েকটি সূত্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়, আর কোনও নতুন চুক্তি করবেন না ২৯ বছর বয়সী। বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খুললেন ইতিবাচক বার্তোমেউ, ‘আমাদের মন বলে মেসি (বার্সেলোনাতে) তার ক্যারিয়ার শেষ করবে, যেমনটা হওয়ার কথা। সে আমাদের নেতা এবং তার চুক্তি নবায়ন নিয়ে আমাদের মনে একটুও উদ্বেগ কাজ করছে না। সে এমন খেলোয়াড় যে গত কয়েক বছর সফলতা এনে দিয়েছে আমাদের।’
/এফএইচএম/