আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দেখে এমন মূল্যায়ন করলেন বায়ার্ন মিউনিখের ২৭ বছর বয়সী ডিফেন্ডার, ‘আমি ব্রাজিলের ম্যাচগুলো দেখি, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে শুধু গোলগুলো দেখেছি। আমি মনে করি তাদের অসাধারণ একটি দল আছে। দলে এমন কয়েকজন তরুণ খেলোয়াড় এসেছে যারা দুই বছর আগে ছিল না, আমার মতে ব্রাজিল শীর্ষে ফিরেছে।’
কয়েকদিন আগে জার্মানির বিশ্বকাপজয়ী কোচ ইয়োয়াখিম ল্যোভ ব্রাজিলকে নিয়ে মুগ্ধতার কথা জানান, ‘আমি ব্রাজিলকে দেখে সত্যিই অভিভূত। আমি তাদের প্রায় সময় দেখি। আমি যতটুকু দেখেছি, মনে হচ্ছে তারা ৭-১ গোলের ওই হারের দুঃখকে জয় করেছে।’
/এফএইচএম/