নিজ মাঠে জামালের কাছে হারলো চট্টগ্রাম আবাহনী

Sh Jamal(Yellow) Vs Ctg Abahani(Blue) 6জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠেই হারলো চট্টগ্রাম আবাহনী। শুক্রবার চট্টগ্রাম এম, এ আজিজ স্টেডিয়ামে তাদের ১-০ গোলে হারিয়েছে শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে জামালের গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবো করেন জয়সূচক গোলটি।

এর ফলে ১৫ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ২৫, তারা আছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী অবশ্য দ্বিতীয় স্থানেই রয়েছে।

/আরএম/এফআইআর/