ফেডারেশনের সঙ্গে আর্জেন্টিনার খেলোয়াড়ের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। বোর্ড কর্তাদের নিয়ে খেলোয়াড়ের অভিযোগের শেষ নেই। এমনকি যুক্তরাষ্ট্রের শতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘বিশেষ কোপা’র ফাইনাল হারের পর মেসির আচমকা অবসরের কারণ হিসেবেও মনে করা হয় এএফএ’র সঙ্গে ঝামেলার বিষয়টি। দুর্নীতিগ্রস্থ এই ফেডারেশন এখন বিলুপ্ত, ফিফা কমিটির অধীনে চলছে এএফএ। নতুন করে সভাপতি খোঁজার আগে খেলোয়াড়দের অবস্থা তো যাচ্ছেতাই, এর ওপর আবার বেতন ঠিকঠাক পাচ্ছেন না কর্মীরা। এবার তার বাস্তব চিত্র সামনে এসেছে হুয়ান পাবলো ভারস্কির লেখা এক প্রতিবেদনে। যেখানে নিরাপত্তা কর্মীদের বেতন না দেওয়া এবং সেই টাকা মেসির নিজে পরিশোধ করার বিষয়টি এসেছে উঠে।
ওই প্রতিবেদকের লেখায় জানা গেছে, গত ছয় মাস ধরে এএফএ বেতন দেয় না দলের নিরাপত্তা কর্মীদের। তাই বাধ্য হয়ে কয়েকজন এসেছিলেন মেসির কাছে সাহায্য চাইতে। ঠিক ঘটেছিল, সেটা ভারস্কি বর্ণনা করেছেন এভাবে, ‘ব্রাজিলের বিপক্ষে বেলো হরিজোন্তের ম্যাচের আগে নিজের ঘরে অপেক্ষা করছিলেন মেসি। ওই সময়ই দরজায় কড়া নাড়ার শব্দ আসে।’ সঙ্গে যোগ করেছেন, “দুই থেকে তিন জন এসেছিল। সবাই ছিল আর্জেন্টিনা দলের নিরাপত্তা কর্মী। তারা বলেন, ‘লিও আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। পাঁচ-ছয় মাস আমরা কোনও বেতন পাই না। পরিস্থিতি খুব কঠিনের দিকে মোড় নিয়েছে। আপনি আমাদের দলের অধিনায়ক, তাই আপনার কাছে এ ব্যাপারে সাহায্য চাই।’ মেসি নাকি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন নিজের উদ্যেগে। তার বাবা হোর্হে মেসিকে ডেকে নিরাপত্তা কর্মীদের বেতন পরিশোধের কথা বলেন।
মাঠের ফুটবলের সঙ্গে মেসির ‘অ্যাসিস্ট’ তাহলে এখন ফেডারেশনেও! স্পোর্ত
/কেআর/