‘মেসির মতো প্রতিভাবান নয় রোনালদো’

hd-cristiano-ronaldo-lionel-messiকথাটা তিনি বলেছেন অনেকবার। ফাবিও ক্যাপেলো বললেন আবারও-প্রতিভার বিচারে লিওনেল মেসি অনেক এগিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে। যদিও ২০১৬ সালের পারফরম্যান্সের বিচারে ইংল্যান্ড ও এসি মিলানের সাবেক কোচের কাছে মেসির চেয়ে রোনালদো এগিয়ে। তাই ব্যালন ডি’অরও দেখছেন পর্তুগিজ অধিনায়কের হাতে।

মেসির প্রশংসা ঝরে তার মুখে সব সময়। শুধু এই সময়ের মেসি নয়, যখন ফুটবল আকাশে নামটা উজ্জ্বল তারা হয়ে জ্বলে উঠেনি, তখন থেকেই ক্যাপেলো মুগ্ধ আর্জেন্টাইন খুদে জাদুকের পায়ের জাদুতে। অবশ্য অন্ধ কোনও ‘ভক্ত’ তিনি নন, ২০১৬ সালের পারফরম্যান্স, বিশেষকরে শিরোপা জয়ে এই কোচের কাছে সেরা রোনালদোই। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর জাতীয় দল পতুর্গালকে জিতিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। তাই রোনালদোর হাতে ব্যালন ডি’অর দেখছেন ক্যাপেলো, ‘ও (রোনালদো) এই মৌসুমের ব্যালন ডি’অরের দাবিদার। ক্রিস্তিয়ানো রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের সেরা খেলোয়াড় এবং এই মৌসুমে ও সব কিছু জিতেছে।’

মেসির প্রশংসা ঝড়ল এর পরই। যদিও ব্যালন ডি’অর লড়াইয়ে ক্যাপেলোর ভোট পড়ল রোনালদোর বাক্সে, ‘আরেক জনের (মেসি) মতো প্রতিভাবান নয় ক্রিস্তিয়ানো। তবে অসাধারণ খেলোয়াড়। আমার পছন্দ মেসিই, তবে রোনালদো এবারের ব্যালন ডি’অরের দাবিদার।’ গোল ডটকম

/কেআর/