সিগনাল ইডুনা পার্কে প্রথমার্ধেই হয়েছিল ৭ গোল, এটাও একটি রেকর্ড। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে কোনও ম্যাচের প্রথমার্ধে এত গোল হওয়ার ঘটনা প্রথমবার দেখল ফুটবল বিশ্ব। রেকর্ড আছে আরও। ডর্টমুন্ড-ওয়ারশ’র ম্যাচের প্রথম ২৫ মিনিটে হয়েছে ৫ গোল, যা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের নতুন রেকর্ড।
গোল বন্যার ম্যাচে হ্যাটট্রিক করেছেন মার্কো রয়েস। চোট কাটিয়ে ছয় মাস পর মাঠে নেমে গোলের খাতা খুলেন তিনি ৩২ মিনিটে। এর পর ৫২ ও শেষ বাঁশি বাজার আগে লক্ষ্যভেদ করে পূরণ করেন হ্যাটট্রিক। জোড়া গোল করেছেন শিনঝি কাগওয়া। আর একবার করে লক্ষ্যভেদ করেছেন নুরি শাহিন, ওসমানে ডেম্বেলে ও ফেলিক্স পাসলাক। আর ওয়ারশ’র হয়ে লক্ষ্যভেদ করেছেন আলেক্সান্দার প্রিয়োভিচ দুটি এবং একটি করে গোল করেছেন মিখাল কুচারজিক ও নিমাঞ্জা নিকোলিচ। গোল ডটকম
/কেআর/