ম্যাট হামেলস, জাভি আলোনসো, জোশুয়া কিমিচ, ডেভিড আলাবা ও থমাস মুলারকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন আনচেলত্তি। ইনজুরির কারণে রাশিয়া সফরে দলের সঙ্গী হতে পারেননি ম্যানুয়েল ন্যুয়ার ও আরিয়েন রবেন।
অবশ্য শুরুটা এগিয়ে ছিল বায়ার্ন। ৩৫ মিনিটে ডিবক্সের মাঝে রোস্তভ বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ডগলাস কস্তার ১০ গজ দূর থেকে নেওয়া শট জালে জড়ায়। কিন্তু বিরতির ঠিক আগে রাশিয়ানরা সমতায় ফেরে। দারুণ এক ড্রিবলিংয়ে জেরোম বোয়েটাংকে টপকে গিয়ে বায়ার্ন গোলরক্ষক সভেন উলরেইখকে পরাস্ত করেন সারদার আজমোন।
বিরতির পর ফিলিপ লাম বায়ার্নকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েও পারেননি। বরং কয়েক মুহূর্ত পর রোস্তভ ২-১ এ এগিয়ে যায় দিমিত্রি পোলোজের গোলে, বোয়েটাং বক্সের মাঝে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে মাত্র ২ মিনিট পর ফ্রাঙ্ক রিবেরির নৈপুণ্যে হুয়ান বার্নাট ২-২ গোলে বায়ার্নকে সমতায় ফেরান। কিন্তু ক্রিস্টিয়ান নোবোয়ার ক্ষুরধার ফ্রিকিকে রোস্তভ চমকে দেয় জার্মান জায়ান্টদের, ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ নেয় রাশিয়ানরা।
/এফএইচএম/