মেসিকে প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ হয়েছিল মরিনহোর, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে। ওই সময় দেখেছেন বার্সার প্রতি আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভালোবাসা। তার একান্ত মতামত- মেসি ও বার্সার মধ্যে কখনও বিচ্ছেদ ঘটবে না। রিয়াল ও ইন্টার মিলানের সাবেক কোচ বললেন, ‘প্রত্যেক মৌসুমে লিওনেল মেসিকে নিয়ে একই গল্প, সে চলে যাচ্ছে এবং কখনও ফিরবে না। সত্যি বলছি, আমি আশা করি কখনও সে যাবে না। কারণ সে বার্সেলোনার, আর বার্সেলোনা তার। সবচেয়ে সুন্দর ও স্বাভাবিক বিষয় হবে তার থেকে যাওয়া, যেখানে শুরু সেই বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করা। আমি মনে করি সে ওখানে থেকেই শেষ করবে। কিন্তু এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত।’
/এফএইচএম/