ফের শীর্ষে চেলসি

_92923784_costa_apইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র একদিনের জন্যই শীর্ষে উঠার স্বাদ পেয়েছিল আর্সেনাল। এবার তাদের টপকে ঠিকই উপরে উঠে গেলো চেলসি। একদিন পর ওয়েস্ট ব্রমকে ১-০ গোলে হারিয়েছে ব্লুজরা।

যদিও চেলসি শুরুতে জয়ের দেখা পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। একরোখা ভঙ্গিতে খেলা ওয়েস্ট ব্রমের রক্ষণে ঢুকতে পারছিল না চেলসি। তাই প্রথমার্ধ ছিল গোল শূন্য। আক্রমণ পাল্টা আক্রমণ হলেও রক্ষণ ভাঙতে পারেনি তারা।

যদিও দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ভুলে সুযোগ নিয়ে গোল করে বসেন কস্তা। ৭৬ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে চেলসিকে রক্ষা করেন স্প্যানিশ স্ট্রাইকার।

এই জয়ের মধ্য দিয়ে টানা ৯টি জয় উপভোগ করলো চেলসি। আর আর্সেনালের থেকে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে জায়গা করলো দলটি। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এরপরেই আছে আর্সেনাল।

/এফআইআর/