জাভির কাছে মেসিই সেরা

xaviবর্ষসেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম ঘোষণা হওয়ার পর আবার মুখ খুললেন জাভি। পুরস্কারটার দাবিদার তার সাবেক সতীর্থ মেসি উল্লেখ করেছেন এক সাক্ষাৎকারে। একই সঙ্গে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন রোনালদোর ব্যালন ডি’অর পাওয়া নিয়েও।

বাতাসে ভাসা গুঞ্জনটাই সত্যি হয়েছে সোমবার। চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অন্যরা যে যাই ভাবুক, জাভি কিন্তু মোটেও রোনালদোর বাক্সে ভোট ফেলেননি। এমনকি পুরস্কার জয়ীর নাম ঘোষণা হওয়ার পরও ২০১৬ সালের ব্যালন ডি’অরটা মেসির পাওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি। সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ট্রফি দিয়ে নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের বিষয়টি সামনে এনে আরও একবার ‘বিশ্বসেরা’ তকমা সেঁটে দিলেন মেসির গায়ে।

কিছুদিন আগে জাভি-রোনালদোর কথার লড়াইটা গড়িয়েছিল অনেক দূর। ব্যালন ডি’অর বিষয়ে রোনালদো ‘সাধারণ মানের খেলোয়াড়’ উল্লেখ করায় খেপেছিলেন পর্তুগিজ তারকা। পাল্টা জবাব ছুঁড়েছিলেন রোনালদো এভাবে, ‘সবাই পত্রিকার প্রথম পাতার শিরোনাম হতে চায় আমার নাম ব্যবহার করে। জাভি তো একটা ব্যালন ডি’অরও জেতেনি।’ লড়াইটা থামেনি এখনও। ‘ফ্রান্স ফুটবল’-এর দেওয়া বর্ষসেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম ঘোষণা হওয়ার পর আবার মুখ খুললেন জাভি। পুরস্কারটার দাবিদার তার সাবেক সতীর্থ মেসি ছিলেন বলে উল্লেখ করেছেন এক সাক্ষাৎকারে। একই সঙ্গে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন রোনালদোর ব্যালন ডি’অর পাওয়া নিয়েও।

ভোটাররা ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে রোনালদোর শিরোপা জয়কে বেশি গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেছেন নিজের বক্তব্যে। ‘টিভিথ্রি’ নামের সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘তারা (ভোটার) ট্রফিকে বেশি গুরুত্ব দিয়েছেন ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে। কই অন্য কোনও বছর তো বিশ্বসেরা খেলোয়াড় বাছতে এটাকে (শিরোপা জয়) খুব বেশি আমলে নেয় না।’ এর পরই বললেন আসল কথা, ‘মেসি সবাইকে ছাড়িয়ে, ও বিশ্বসেরা। আর সেটা ওর চেয়ে কেউ বেশি শিরোপা জিতলেও।’ মার্কা

/কেআর/