‘বর্ষসেরা দল’ আর্জেন্টিনা, দুই নম্বরে ব্রাজিল

বর্ষসেরা দল আর্জেন্টিনাবছরের শেষ র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তাতে পেয়েছে ‘বর্ষসেরা দল’-এর স্বীকৃতি। দ্বিতীয় স্থানে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

আন্তর্জাতিক কোনও ম্যাচ ছিল না, তাই ফিফা র‌্যাংকিংয়ে বদল হয়নি তেমন। শীর্ষ দশের জায়গাও রয়েছে অপরিবর্তিত। বৃহস্পতিবার প্রকাশিত নতুন র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে তাই আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। অবনতি হয়েছে অবশ্য বাংলাদেশের। দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ রয়েছে এখন ১৮৫তম স্থানে।

২০১৬ সালটা বিশ্বের এক নম্বর ফুটবল দল হিসেবেই শেষ করল আর্জেন্টিনা, যাতে আলবিসেলেস্তেরা পেল ‘বর্ষসেরা দল’-এর স্বীকৃতি। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের সঙ্গে তাদের ব্যবধানটা অবশ্য বেশি নয়, সেলেসাওদের ১৫৪৪ পয়েন্টের বিপরীতে তাদের পয়েন্ট ১৬৩৪। তৃতীয় স্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সেরা দশে এরপরের জায়গাগুলোতে যথাক্রমে চিলি, বেলজিয়াম, কলম্বিয়া, ফ্রান্স, পতুর্গাল, উরুগুয়ে ও স্পেন। ফিফা ডটকম

/কেআর/