চ্যাম্পিয়নস লিগ, ইউরো ও চতুর্থ ব্যালন ডি’অর জিতে বছরটাকে সমৃদ্ধশালী করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু তাতেও মন ভরছে না ডিয়েগো ম্যারাডোনার। ক্লাব ও দেশের হয়ে এ মৌসুমে ২২ ম্যাচে ২৩ গোল করেছেন রোনালদো। আর এমন পরিসংখ্যান সেরা ফর্মের প্রমাণ নয় মনে করেন দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সাবেক অধিনায়ক। আর্জেন্টাইন লিজেন্ডের মতে রোনালদো ‘তার সেরা ফর্মে নেই’।
রোনালদোকে নিয়ে ম্যারাডোনার এ মূল্যায়নের কারণ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল ও নাপোলির লড়াই। নাপোলির আইকনের বিশ্বাস, ম্যাচটি এখনই হলে স্প্যানিশ প্রতিপক্ষকে উড়িয়ে দিত তার সাবেক ইতালিয়ান ক্লাব। তিনি বলেছেন, ‘আমি চাই (রিয়াল-নাপোলি) ম্যাচটা আজই হোক। কারণ রোনালদো তার সেরা ফর্মে নেই।’
তবে আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত ম্যাচ আসতে আসতে অবস্থা অন্যরকম হবে বলছেন ম্যারাডোনা, ‘অবশ্য ফেব্রুয়ারিতে সে তার শীর্ষ পর্যায়ে থাকবে মনে করি, আর তার সতীর্থরাও।’ সূত্র- গোলডটকম
/এফএইচএম/