সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

Bangladesh vs Maldives Saff Women Championship (1)

দুর্দান্ত খেলে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা।প্রথমবার মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতায় শিরোপার লড়াই করবে তারা। তাদের সামনে প্রতিপক্ষ ভারত।

সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৬-০ গোলে উড়িয়ে দেয় মালদ্বীপকে। হ্যাটট্রিক করেছেন মিডফিল্ডার সিরাত জাহান স্বপ্না।(১২, ২৩ ও ৫৬ মিনিট)।  ৪৮ ও ৫৮ মিনিটে দুটি গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্যটি এসেছে নারগিস খাতুনের পা থেকে, ৫২ মিনিটে গোলটি করেন তিনি।

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে আয়োজক ও গতবারের চ্যাম্পিয়ন ভারত ৩-১ গোলে নেপালকে পরাজিত করে ফাইনালে ওঠে। ভারতের নির্ভরযোগ্য ফরোয়ার্ড কমলা দেবী ৪৪ মিনিটে দলকে এগিয়ে দেন। ৫৮ মিনিটে দ্বিতীয় গোল করেন ইন্দু রানী। ৭৪ মিনিটে সাবিত্রা ভান্ডারির গোলে ম্যাচে ফেরার পথ তৈরি করেছিল নেপাল। কিন্তু ৮৩ মিনিটে সাস্মিতা মালিক ভারতের তৃতীয় গোল করলে টানা চতুর্থ বারের মতো ফাইনালে ওঠে ভারত।

/আরএম/