ছুটি শেষে অনুশীলনে মেসি-সুয়ারেস-নেইমার

মেসিবড়দিন ও নতুন বছরের উৎসব শেষ করে বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন মেসি। তার সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন আক্রমণভাগের দুই সঙ্গী লুই সুয়ারেস ও নেইমার।

লম্বা ছুটি কাটিয়ে এলেন লিওনেল মেসি। হারকিউলিসের বিপক্ষে বার্সেলোনার কোপা দেল রে’র ম্যাচ থাকলেও কোচ লুই এনরিকে আগেভাগে ছুটি দিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। ছুটি পেয়ে দেরি না করে মেসি চলে যান জন্মভূমি আর্জেন্টিনায়। সেখানে বড়দিন ও নতুন বছরের উৎসব শেষ করে ফিরেছেন তিনি বার্সেলোনায়। এমনকি দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। তার সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন আক্রমণভাগের দুই সঙ্গী লুই সুয়ারেস ও নেইমার।

পুরো দুই সপ্তাহ ছুটি কাটিয়েছেন মেসি-সুয়ারেস-নেইমার। মেসির সঙ্গে লাতিন আমেরিকার অন্য দুই ফরোয়ার্ডকেও এনরিকে ছুটি দিয়েছিলেন আগেই। ‘এমএসএন’ আগে ছুটিতে গিয়ে ফিরেছেন আবার সবার শেষে। অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রে ম্যাচের প্রস্তুতি আগেই শুরু হলেও তারা যোগ দিয়েছেন সবার পরে। তাদের সঙ্গে ফিরেছেন হাভিয়ের মাসচেরানোও। নতুন বছরে সোমবারই তাই পুরো দল নিয়ে প্রথমবার অনুশীলন করেছেন এনরিকে। মার্কা

/কেআর/