উয়েফার বর্ষসেরা দলে মেসি-রোনালদো-গ্রিজমান

মেসি, রোনালদো ও গ্রিজমানউয়েফাডটকমের বর্ষসেরা দলে নাম লেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আন্তোয়ান গ্রিজমান। উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটের পাঠকদের নির্বাচিত ৮ জন খেলোয়াড়ের সঙ্গে আছেন এ তিনজন। প্রায় সাড়ে ৬ লাখ ভক্ত ভোট দিয়ে এ দল নির্বাচিত করে। এনিয়ে রোনালদো রেকর্ড ১১ বার দলটিতে জায়গা পেলেন।

দলটিতে আধিপত্য করছে লা লিগার খেলোয়াড়রা। ৮ জনই স্পেনের শীর্ষ লিগে খেলেন, যেখানে চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের চারজন আছেন।

এ তিন ফরোয়ার্ডের সঙ্গে মাঝমাঠে জায়গা পেয়েছেন রিয়ালের লুকা মোডরিচ ও টোনি ক্রোস এবং বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা।

রিয়াল ও বার্সেলোনার খেলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছে রক্ষণভাগ। সের্হিয়ো রামোস ও জেরার্ড পিকের সঙ্গে রক্ষণে আরও আছেন বায়ার্ন মিউনিখের জেরোম বোয়েটাং ও জুভেন্টাসের লিওনার্দো বোনুচ্চি।

বোনুচ্চির জুভেন্টাস সতীর্থ জিয়ানলুইজি বুফন দলের গোলরক্ষক হিসেবে ভোট পেয়েছেন।

রামোসের ব্যালটে পড়েছে সবচেয়ে বেশি ৪ লাখ ৮৮ হাজার ভোট।

২০১৬ সালের সেরা উয়েফাডটকম দল: জিয়ানলুইজি বুফন, জেরোম বোয়েটাং, জেরার্ড পিকে, সের্হিয়ো রামোস, লিওনার্দো বোনুচ্চি, লুক মোডরিচ, টোনি ক্রোস, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, আন্তোয়ান গ্রিজমান ও ক্রিস্তিয়ানো রোনালদো। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/