আবাহনীর এএফসি কাপ যাত্রা শুরু ১৪ মার্চ

আবাহনী চ্যাম্পিয়নআগামী ১৪ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া এস অ্যান্ড আরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি কাপের খেলা শুরু করবে ঢাকা আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা খেলবে দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ ‘ই’তে। গ্রুপের অন্য দলগুলো হলো ভারতের জেএসডাব্লিউ বেঙ্গালুরু এবং  ভারতের মোহনবাগান ও শ্রীলঙ্কার কলম্বো এফসির মধ্যকার প্লে-অফ জয়ী ক্লাব।

মার্চের মাঝামাঝি থেকে মে’র শেষ পর্যন্ত আড়াই মাস হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট ছয়টি ম্যাচ খেলবে আবাহনী। গ্রুপ পর্ব পার হলে আঞ্চলিক ফাইনাল রাউন্ডে খেলতে হবে আবাহনীকে। টুর্নামেন্ট শেষ হবে নভেম্বরে।

খেলার সূচী :

১৪ মার্চ :  আবাহনী (বাংলাদেশ)-মাজিয়া এস অ্যান্ড আর (মালদ্বীপ); ভেন্যু-ঢাকা।

৪ এপ্রিল : আবাহনী (বাংলাদেশ)-সাউথ জোন প্লে-অফ বিজয়ী; ভেন্যু-এখনও চূড়ান্ত নয়।

১৮ এপ্রিল : আবাহনী (বাংলাদেশ)-জেএসডাব্লিউ বেঙ্গালুরু (ভারত); ভেন্যু-বেঙ্গালুরু।

৩ মে : আবাহনী (বাংলাদেশ)-জেএসডাব্লিউ বেঙ্গালুরু (ভারত); ভেন্যু-ঢাকা।

১৭ মে : আবাহনী (বাংলাদেশ)-মাজিয়া এস অ্যান্ড আর (মালদ্বীপ); ভেন্যু-মালদ্বীপ।

৩১ মে : আবাহনী (বাংলাদেশ)-সাউথ জোন প্লে-অফ বিজয়ী; ভেন্যু-এখনও চূড়ান্ত নয়।

/আরএম/কেআর/