এনফিল্ডে শুরুর দিকেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। প্রথম মিনিটে স্টিয়ারম্যানের গোল। ৪১ মিনিটে দ্বিতীয় গোল করে স্কোরলাইন ২-০ করেন ওয়েইম্যান। অবশ্য দ্বিতীয়ার্ধের শেষ দিকে (৮৬ মিনিট) লিভারপুলের হয়ে একটি গোল শোধ দেন অরিগি।
এক সপ্তাহে ঘরের মাঠে তৃতীয় হারের তেঁতো স্বাদ পেলো ক্লপের দল। আর ২০০৮ সালের পর এই প্রথম পঞ্চম রাউন্ড নিশ্চিত করলো। উলভারহ্যাম্পটন।
এদিকে সাউদাম্পটনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ওয়ালকট। আর জোড়া গোল করেন ওয়েলবেক।
দ্বিতীয় বিভাগের দল ব্রেন্টফোর্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে চেলসি। এছাড়া ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ৪-৩ গোলে চতুর্থ বিভাগের দল উইকম্বে ওয়ান্ডারার্সকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে টটেনহ্যাম হটস্পার। ২-২ গোলে ডার্বি কাউন্টির সঙ্গে ড্র করায় ম্যাচটি আবার খেলতে হবে লিস্টার সিটিকে।
/এফআইআর/