বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বার্সেলোনা নিশ্চিত করেছে, একজন দূত হিসেবে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন রোনালদিনহো। ক্লাবটি জানায়, আগামী বছরগুলোতে বিভিন্ন ধরনের ইভেন্ট ও কর্মকাণ্ডে প্রতিনিধিত্ব করবেন তিনি। ইউনিসেফের বিভিন্ন সংশ্লিষ্ট কাজেও এফসি বার্সেলোনা ফাউন্ডেশনের হয়ে যোগ দেবেন ব্রাজিলিয়ান তারকা।
শুক্রবার এক ইভেন্টে রোনালদিনহো প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোম্যুর উপস্থিতিতে ন্যু ক্যাম্পে একটি চুক্তিপত্রে আনুষ্ঠানিকভাবে সাক্ষর করবেন।
এর আগেও বার্সার হয়ে দূতের দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত বছরের শেষদিকে ক্লাবের নিউ ইয়র্ক অফিস উদ্বোধনে ছিলেন রোনালদিনহো। সূত্র- গোলডটকম
/এফএইচএম/