৯৪ মিনিটে পেনাল্টি থেকেই ভাগ্যের ছোঁয়ায় প্রতিপক্ষের জালে বল পাঠানোর সুযোগ পায় ম্যানইউ। এর আগে লুক শ গোল মুখ লক্ষ্য করে শট নিয়েছিলেন। কিন্তু সেটি গিয়ে লাগে লাইনের ওপর দাঁড়োনো অ্যাশলে উইলিয়ামসের হাতে। এরপরেই তাকে লাল কার্ড দেখানোর সঙ্গে সঙ্গে পেনাল্টি পায় ম্যানইউ।
যদিও ম্যাচের শুরু থেকেই ভুগতে হয়েছে ম্যানইউকে। তাদের ওপর চেপে খেলতে খেলতে ২২ মিনিটেই ফিল জাগিয়েলকার ফ্লিকে এগিয়ে যায় এভারটন। অবশ্য এরপরে গোল করার চেষ্টা করেছিল ম্যানইউ। কিন্তু ভাগ্যের ছোঁয়া না থাকায় আন্দের হেরেরার শট গিয়ে লাগে ক্রসবারে।
দ্বিতীয়ার্ধে চেষ্টা করেছিলেন পল পগবা। অ্যাশলে ইয়াংয়ের ফ্রি কিক থেকে হেড করলেও সেটি গিয়ে লাগে বারে। আবার ইব্রাহিমোভিচ জালে বল পাঠালেও অফসাইডের ফাঁদে পড়ায় সেটিও বাতিল করে দেন রেফারি।
এই সমতার ফলে ২০ ম্যাচে অজেয় থাকল ম্যানইউ। যেখানে ড্র ছিল ১২টিতেই! যার মধ্যে ঘরের মাঠেই ছিল ৯টি।
এই সমতায় ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল হোসে মরিনহোর দল। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে এভারটন।
/এফআইআর/