শিরোপার সুবাস পাচ্ছেন না কোন্তে

আন্তনিও কোন্তে

বলা চলে, প্রিমিয়ার লিগ শিরোপা চেলসির হাতের নাগালে। কিন্তু ক্লাবের কোচ পা রাখছেন মাটিতে।

শনিবার বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে চেলসি। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫। দুই নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পার পিছিয়ে ৭ পয়েন্টে। দুই দলেরই হাতে বাকি ৭ ম্যাচ। বড় ধরনের অঘটন না ঘটলে চেলসি শিরোপা জয়ের জন্য সবচেয়ে ফেভারিট। কিন্তু কোচ আন্তনিও কোন্তে বলেছেন, দলের এখনও অনেক কিছু করার আছে।

দলকে নিয়ে আশাবাদী হলেও শিরোপার জয়ের ব্যাপারে কোন্তে বলছেন, ‘আমি শিরোপা জয়ের সুবাস পাচ্ছি না। কারণ এখনও ৭ ম্যাচ বাকি।’ বাকি সময়টা কঠিন মনে করছেন জুভেন্টাসের সাবেক কোচ, ‘সামনের ম্যাচগুলো সহজ নয়, আমরা এটা জানি। ম্যাচ ধরে ধরে খেলা গুরুত্বপূর্ণ।’

টটেনহ্যামের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জ আসবে বিশ্বাস কোন্তের, ‘শিরোপা জয়ের দুর্বার প্রচেষ্টা টটেনহ্যাম করে যাবে, এটা নিশ্চিত।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/