তিনি আরও যোগ করেন, ‘রিয়ালের সুযোগ আছে, আমাদেরও সুযোগ শেষ হয়ে যায়নি। পরের লেগে আমরা আমাদের সব কিছু দিয়েই চেষ্টা করবো।’
বুধবার রাতে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর আর ছন্দ ধরে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। উল্টো ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারায় জার্মান দলটি। এ নিয়ে হতাশা ঝরেছে কোচের কণ্ঠে, ‘শুরুর অর্ধে আমরা নিয়ন্ত্রণে ছিলাম। কিন্তু আমরা কর্মক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলি।’
প্রথমার্ধে দাপট দেখালেও ৬১ মিনিটে বায়ার্নের খেলোয়াড় মার্তিনেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। এ নিয়েও হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি, ‘১০ জনের দলে পরিণত হলে সবকিছুই কঠিন হয়ে যায়। তারপরেও আমরা খারাপ কিছু করিনি।’
/এফআইআর/