বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আগ্রহকে বুড়ো আঙুল দেখিয়ে জুভেন্টাসেই থেকে গেলেন দিবালা। বৃহস্পতিবার ক্লাব নিশ্চিত করেছে, তরুণ এ স্ট্রাইকারের সঙ্গে পাঁচ বছর চুক্তি নবায়নে সম্মত হয়েছে তারা।
জানা গেছে, সাপ্তাহিক ১ লাখ ৩৫ হাজার ইউরো বেতনে সিরি এ চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন দিবালা।
নতুন চুক্তিতে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত প্রতি মৌসুমে ৭০ লাখ ইউরো পাবেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার।
সম্প্রতি শোনা যাচ্ছিল রিয়ালে চলে যাচ্ছেন দিবালা। ওইসব খবরকে মিথ্যা প্রমাণিত করে দিবালা টুইট করেছেন, ‘একসঙ্গে আরও অনেক দিন, এই জার্সিতে।’
২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে যোগ দেন দিবালা। সব ধরনের প্রতিযোগিতায় এ মৌসুমে তার গোল ৩৬ ম্যাচে ১৬টি। সূত্র- গোলডটকম
/এফএইচএম/