ভিদালের এমন মনে করার কারণ বিশ্বকাপে লাতিন অঞ্চলের বাছাইয়ে পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্টিনা। এই অবস্থানে থেকে শেষ করলে প্লে অফে খেলতে হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু নিষেধাজ্ঞা উঠে যাওয়াতে মেসির খেলা নিয়ে কোনও সংশয় রইলো না। তাই বিশেষ মুহূর্তের আগে এমনটি করায় ভিদাল একে দেখছেন ফুটবলের ভারসাম্যহীনতা হিসেবেই, ‘আসলে ইস্যুটা জটিল। এভাবে নিয়ম-নীতি সবার জন্য যদি একই হতো, তাহলে ভালো হত।’
তিনি আরও যোগ করেন, ‘এমন সিদ্ধান্ত অবশ্যই আর্জেন্টিনার জন্য ভালো। মেসি ও ফুটবলের জন্যেও। কারণ মেসি সব সময় তার জাতীয় দলের জন্য সব কিছু দিয়ে দেয়। কিন্তু এভাবে যদি সবার জন্য নিয়ম-নীতি একই হতো তাহলে ভালো হতো।’
অবশ্য ভিদালের আক্ষেপ প্রকাশ করার আরেকটি কারণও আছে। চিলির মিডফিল্ডার গ্যারি মেদেলও একই কারণে মেসির মতো নিষেধাজ্ঞা পেয়েছিলেন! যদিও রেফারি ম্যাচ রিপোর্টে মেসির বিরুদ্ধে কোনও অভিযোগই আনেননি। টিভি ক্যামেরায় ফুটেজ দেখেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
/এফআইআর/