রেঞ্জার্স ও সান্দারল্যান্ডের সাবেক কোচ অ্যাডভোকাত গত মার্চে ঘোষণা দেন, এ মৌসুম শেষে তুর্কি দল ফেনারবাচে ছাড়ছেন। আর এ সুযোগের সদ্ব্যবহার করেছে দ্য ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। ড্যানি ব্লিন্ডের উত্তরসূরি হিসেবে তাকে নিয়োগ দিয়েছে। অ্যাডফোকাটের সহকারী হয়ে কাজ করবেন সাবেক চেলসি কোচ রুড গুলিত।
মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যাডফোকাট ও গুলিতের নিয়োগ নিশ্চিত করে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।
এর আগের মেয়াদে জাতীয় দলের কোচ হিসেবে অ্যাডফোকাট নেদারল্যান্ডসকে ১৯৯৪ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নেন। ২০০৪ সালে ইউরো সেমিফাইনালেও খেলেছিল তার নেদারল্যান্ডস।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ২-০ গোলে নেদারল্যান্ডস হারার পর ব্লিন্ড চাকরি হারান। ওই ম্যাচ শেষে গ্রুপের পয়েন্ট টেবিলে চারে নামে ডাচরা। দলটি গত মৌসুমের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপসেও জায়গা পায়নি। সূত্র- বিবিসি
/এফএইচএম/