জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ১৫ এপ্রিল থেকে নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় এসপি কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেয় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশসহ ১০টি দল। প্রথমে নকআউট ও পরে লিগ পদ্ধতিতে খেলার শেষ পর্যায়ে শুক্রবার বিকেলের ফাইনালে অংশ নেয় নাটোর পৌরসভা ও লালপুর থানা একাদশ। প্রধান অতিথি হিসেবে ওই ম্যাচে উপস্থিত হওয়া জয় নেমে পড়েন নাটোর পৌরসভার স্ট্রাইকারের ভূমিকায়।
খেলার প্রথমার্ধে লালপুর থানা ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শেষ সময়ে সমতায় ফেরে নাটোর পৌরসভা। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকায় ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ৪ -২ গোলে জয় পায় নাটোর পৌরসভা।
/কেআর/