ব্রাজিলকে হটিয়ে শীর্ষে বসছে জার্মানি

promo323301708চিলির বিপক্ষে কনফেডারেশন কাপ জেতার পর ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ের চূড়ায় ফিরতে যাচ্ছে জার্মানি। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে জায়গাটি ছেড়ে দিতে হচ্ছে এপ্রিল থেকে এক নম্বরে থাকা ব্রাজিল। আগামী ৬ ‍জুলাই ফিফা তাদের নতুন র‌্যাংকিং তালিকা প্রকাশ করবে।

ইওয়াখিম ল্যোভ তার তরুণ দল নিয়ে ‘বিশ্বকাপ মহড়া’য় সফল হলেন। ড্রাক্সলার-গোরেৎকারা তার দলকে দুই বছর পর ফেরালেন র‌্যাংকিংয়ের শীর্ষে। সবার উপরে জার্মানরা ওঠায় একধাপ করে নেমে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই নম্বরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আর তিনে বিশ্বকাপ ফাইনালিস্টরা। এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের, ১৯২তম।

কনফেডারেশনস কাপে তৃতীয় হওয়া পর্তুগাল চার ধাপ এগিয়ে চতুর্থ। রাশিয়ায় মাত্র এক ম্যাচ জিতে ফাইনালে ওঠা চিলি তিন ধাপ নেমে সাত নম্বরে। পঞ্চম স্থানে উঠেছে সুইজারল্যান্ড, তাদের উন্নতি চার ধাপ। পোল্যান্ড তাদের ফুটবল ইতিহাসে সেরা র‌্যাংকিংয়ে- ছয়ে। সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে তারা রোমানিয়াকে ৩-১ গোলে হারানোর পুরস্কার পেল।

কলম্বিয়া, ফ্রান্স ও বেলজিয়াম তিন ধাপ করে নেমে ৮, ৯ ও ১০ নম্বরে। ইএসপিএনএফসি, ফিফা

/এফএইচএম/