বাদল রায়ের শয্যাপাশে কাজী নাবিল আহমেদগত ৫ জুন মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায়। দুই দিন স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গ্লিনেগেলস হাসপাতাল অ্যান্ড মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছে। বাদল রায় এখন সুস্থ হওয়ার পথে। তাকে দেখতে সিঙ্গাপুরের হাসপাতালটিতে গেছেন বাফুফে সহ-সভাপতি ও যশোর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
বাদল রায়ের সুস্থতা কামনা করে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমরা সবাই দোয়া করছি আপনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আমাদের সঙ্গে সব ধরনের কার্যক্রমে আপনার সংশ্লিষ্টতা কামনা করছি।’
গত শুক্রবার রাতে বাদল রায়ের মস্তিষ্কে দ্বিতীয় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর পর তাকে রাখা হয় আইসিইউতে। তার পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমি সৃষ্টিকর্তা ও শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমার সুস্থতার জন্য তিনি অনেক করছেন।’
/এফএইচএম/এএআর/