গত বছর জুলাইয়ে উরুগুয়ের ব্যস্ততম শহরে তৈরি করা হয়েছিল দেশের অন্যতম সেরা ফুটবলারের মূর্তি। কিন্তু সেটা দাঁড়িয়ে থাকতে পারল মাত্র এক বছর সময়। ঘটনা ঘটেছে লিওনেল মেসির বিয়ের অনুষ্ঠানে সুয়ারেস যোগ দেওয়ার সময়। গত সাপ্তাহিক ছুটির দিনে রোসারিওতে মেসি-রোকুজ্জোর বিয়েতে গিয়েছিলেন সুয়ারেস দম্পতি। পরদিন রবিবার সকালে সাল্টোতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায় ৩০ বছর বয়সীর মূর্তিকে।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, যে মূর্তিটি ভেঙেছে তাকে গ্রেফতার করা হয়েছে। এএস রিপোর্ট করেছে, সুয়ারেসের মূর্তি উপড়ে ফেলার পর তার পাশে একটি কাগজে নোট লেখা হয়েছে- ‘আমি মেসির বিয়েতে গেলাম। শিগগিরই ফিরব।’
এর আগে এ বছর ফিফা বর্ষসেরা ঘোষণার পরদিন রোসারিওতে মেসির মূর্তি দুই টুকরো করে দেয় দুর্বৃত্তরা। ডেইলি মেইল, ইএসপিএনএফসি
/এফএইচএম/