তবে নেইমার পিএসজির হচ্ছে, বুকভরা আশা নিয়ে এমন খবর এখনও ছাপছে বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম। বার্সেলোনা ফরোয়ার্ডের স্পেনে ফেরার খবর তাদের জন্য বড় হতাশার।
গোপন সূত্রে গোল নিশ্চিত করেছে, নেইমারের চীন থেকে কাতারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার কোনও সম্ভাবনা নেই। খবরগুলো ভিত্তিহীন। ২৫ বছর বয়সী তারকা সাংহাই ছাড়বেন আজ (মঙ্গলবার)। বার্সেলোনায় অনুশীলনের জন্য রিপোর্ট করবেন আগামীকাল বুধবার।
এদিকে উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে কিনে নিলে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে অনুযায়ী পিএসজির বিরুদ্ধে তদন্ত শুরু কবে তারা। কারও কাছ থেকে কোনও অভিযোগ না পেলেও স্বেচ্ছায় তারা এ কাজ করবে। গোল, মার্কা
/এফএইচএম/