কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, নেইমারের বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরোর পুরোটা এখনও জমা হয়নি বার্সেলোনার ফান্ডে। তাই তারা চূড়ান্ত করেনি ব্রাজিলিয়ানের দলবদল। পুরো লেনদেন শেষ না হওয়া পর্যন্ত ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের সাবেক চ্যাম্পিয়নরা।
আর এ ট্রান্সফার সার্টিফিকেট ফিফার কাছে না দেওয়া পর্যন্ত নেইমারকে খেলাতে পারবে না পিএসজি। এজন্য নতুন ক্লাবে তার অভিষেক আরও দেরি হতে পারে।
ক্লাব সূত্র জানিয়েছে, তাদের পক্ষ থেকে অন্যায় কিছু করা হচ্ছে না। একজন খেলোয়াড়কে ছাড়পত্র দেওয়ার আগে পুরো অর্থ হাতে পেতে হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনও জানিয়েছে তাদের কিছু করার নেই, ‘এটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলে। প্রস্তুত হওয়ার পর পাঠানো হবে সার্টিফিকেট।’
অবশ্য প্যারিসের ক্লাবের এনিয়ে মাথাব্যথা নেই। ধৈর্য্য ধরে অপেক্ষা করছে তারা। মার্কা, গোল
/এফএইচএম/