লিভারপুল ২০ কোটি ইউরো চাওয়ায় কৌতিনিয়োকে বার্সার না

43D1211300000578-0-image-m-2_1504348016248দলবদলের বাজার বন্ধ হয়ে গেছে ৩১ আগস্ট। নানা খবর শোনা গেলেও বার্সেলোনার খেলোয়াড় হলেন না ফিলিপ কৌতিনিয়ো। বার্সেলোনার পরিচালক আলবার্ট সোলার ও রবার্ট ফার্নান্দেজ জানালেন, লিভারপুল উচ্চ মূল্য হাকানোয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে পারেনি তারা।

সর্বশেষ দলবদলের মৌসুমে বার্সেলোনার কার্যবিবরণী জানাতে গিয়ে দুই পরিচালক কৌতিনিয়োকে না নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন। সোলার জানান, ‘লিভারপুল (কৌতিনিয়োর জন্য) ২০০ মিলিয়ন ইউরো দাবি করেছিল। আমাদের সরে আসার কারণ এটাই। এ ক্লাব ও এর প্রেসিডেন্ট ক্লাবের সম্পদকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে না।’

নেইমার পিএসজিতে চলে যাওয়ায় ২২ কোটি ২০ লাখ ইউরো পাওয়ার কারণেই লিভারপুল এত চড়া দাম চেয়েছে মনে করছেন সোলার।

রবার্ট ফার্নান্দেজ অবশ্য মনে করেন ক্লাবে যারা সম্প্রতি যোগ দিয়েছে তাদের উপর আস্থা রাখতে পারে ভক্তরা। তিনি বলেছেন, ‘(উসমান দেম্বেলে) অনেক উজ্জীবিত ও তরুণ একজন খেলোয়াড়। আমরা তার কাছে অনেক ভালো কিছু প্রত্যাশা করতে পারি। তাকে চুক্তি করতে অনেক পরিশ্রম করেছে বার্সেলোনা। আর পাউলিনিয়োর জন্য ৪ কোটির বেশি ইউরো খরচ হয়েছে। সে তিনটা ভিন্ন জায়গায় খেলতে পারে। এছাড়া জেরার্দ দেউলোফিউ ও রুবেন সেমেদোর উপর আস্থা রাখা যায়।’