জেএফএ কাপ ফুটবলের ফাইনালে ঠাকুরগাঁও-ময়মনসিংহ

ঠাকুরগাঁওয়ের মেয়েদের ফাইনালে ওঠার উল্লাস। ছবি-বাফুফেজেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবলের ফাইনালে উঠেছে ঠাকুরগাঁও আর ময়মনসিংহ। ফাইনাল হবে আগামী শুক্রবার।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ঠাকুরগাঁও টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে টাঙ্গাইলকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। ঠাঁকুরগাওয়ের কল্পনা ও টাঙ্গাইলের ইলা মনি গোল করেছে।

পরের সেমিফাইনাল রনি আক্তারের হ্যাটট্রিকে ময়মনসিংহ ৪-০ গোলে হারিয়েছে রাজশাহীকে। বিজয়ী দলের অন্য গোলটি সালমা আক্তারের।