জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ৩-১ গোলে জেতার পর ব্রাজিল ফরোয়ার্ড সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন। অবশ্য ওই পরিস্থিতি কোচ তিতে সামাল দেন তাকে চলে যেতে বলে। কিন্তু ফ্রান্সে যে নেইমার অস্বস্তিকর জীবন পার করছেন, সেটা বোঝা যাচ্ছে। অবশ্য এমন পরিস্থিতির জন্য ফরাসি মিডিয়াকে দুষলেন সান্তোসের সাবেক তারকা।
খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে প্রকাশিত মিডিয়ার খবরকে প্রত্যাখ্যান করেছেন নেইমার, ‘তারা (ফরাসি সংবাদমাধ্যম) অনেক গল্প আবিষ্কার করে, যেগুলো সত্যি নয়। আমার কোচের সঙ্গে কোনও সমস্যা নেই, কাভানির সঙ্গেও নয়। প্যারিস উপযুক্ত জায়গা। আমি ভালো আছি, খুব সুখে আছি। পিএসজির সঙ্গে জয়ের জন্য উজ্জীবিত থাকি আমি। আমার সতীর্থদের সহযোগিতা করতে আমি সবসময় সেরাটা দিতে চাই।’ মার্কা