‘ম্যান অ্যাবাউট টাউন’ নামের এক ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। সেখানেই তিনি তার বর্তমান স্বপ্নের কথা ভাগাভাগি করেছেন এভাবে, ‘পিএসজির সঙ্গে আমি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই এবং তারপর জিততে চাই বিশ্বকাপ।’ এরপরই বললেন বিয়ের কথা, ‘এই মুহূর্তে এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। তারপর কে জানে, হয়তো বিয়ের কাজটা সেরে ফেলবো।’
দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে তিনি পাড়ি দিয়েছেন পিএসজিতে। প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়ার পর সময়টা তার কাটছে দারুণ। ফরাসি ক্লাবের হয়ে ১৩ ম্যাচে করেছেন ১১ গোল। সবমিলিয়ে ফ্রান্সের রাজধানীতে সুখেই আছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড, ‘(প্যারিস) চমৎকার এক শহর। ক্লাবের সমর্থকরা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। এখানে আমি সুখে আছি।’ মার্কা