এ নিয়ে আর্জেন্টাইন তারকা চতুর্থবার জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন শু। যাতে পুরস্কারটির সংখ্যার দিক থেকে মেসি ধরে ফেললেন প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোকে।
২০১৬-১৭ মৌসুমে লা লিগায় মেসি বার্সেলোনার জার্সিতে করেছেন ৩৭ গোল। যাতে প্রত্যেক গোলে ২ পয়েন্ট করে পাওয়ায় আর্জেন্টাইন অধিনায়কের স্কোর হয়েছে ৭৪। তার মতো এতো স্কোর তুলতে পারেননি আর কেউই। ইউরোপের সব দেশের ঘরোয়া ফুটবলের গোলদাতাদের পয়েন্ট হিসাব করে সবচেয়ে এগিয়ে থাকা খেলোয়াড়কে দেওয়া হয় ইউরোপিয়ান গোল্ডেন শু। এবার সবাইকে ছাড়িয়ে চতুর্থবারের মতো মেসি পেলেন পুরস্কারটি।
গত মৌসুম শেষেই আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল পুরস্কারটি জিততে যাচ্ছেন মেসি। যার আনুষ্ঠানিকতা হিসেবে শুক্রবার হাতে তুললেন গোল্ডেন শু। ২০১২-১৩ মৌসুমের পর মেসি পেলেন পুরস্কারটি। এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে হয়েছিলেন ইউরোপিয়ান ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। মার্কা