অবশ্য প্রথমার্ধে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত না দিলে ম্যাচের ফল হতো ভিন্ন। ৩১ মিনিটে লিওনেল মেসির শট গোললাইন পার হলেও সেটা চোখে পড়েনি রেফারি ইগনাসিও ইগলেসিয়াস ও তার সহকারীদের। ওই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভ্যালেন্সিয়া এগিয়ে যায় ৬০ মিনিটে। হোসে গায়ার পাসে একেবারে গোলমুখের সামনে থেকে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে স্বস্তি ফেরে অতিথিদের। বাম প্রান্তের ৩০ গজ দূর থেকে নেওয়া মেসির ক্রসে চমৎকার হাফভলিতে সমতা ফেরান আলবা।
এই ড্রয়ে আগের মতোই শীর্ষ দুই দলের পয়েন্ট ব্যবধান থাকলো চারে। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট বার্সার, ৩১ পয়েন্ট নিয়ে তাদের পরে ভ্যালেন্সিয়া। গোল ডটকম